IPL দেখার জন্য Hotstar এর Free Subscription (সাবসক্রিপশন) কীভাবে পাবেন?

পাঁচ মাসের গৃহবন্দি অবস্থার পর এবার ২২ গজে মাতাতে নামবেন ভারতীয় ক্রিকেটাররা। আজ থেকে শুরু IPL-এর ১৩ তম সংস্করণ। মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস বনাম রহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের দ্বৈরথ দিয়েই শুরু হচ্ছে চলতি বছরের কুড়ি-বিশে. 

IPL দেখার জন্য Hotstar এর Free Subscription (সাবসক্রিপশন) কীভাবে পাবেন?আপনি চাইলে অনলাইনে বিনামূল্যে দেখতে পারবেন IPL এর লাইভ অ্যাকশন। তবে এর জন্য আপনার প্রয়োজন Jio বা Airtel এর কানেকশন। যেখানে Hotstar+Disney-র বিনামূল্যে কানেকশন পাওয়া যাবে। অর্থাৎ সঠিক মোবাইল রিচার্জ করলেই ফ্রি-তে IPL-এর লাইভ ম্যাচ দেখতে পারবেন আপনি।

  1. Jio ও Airtel এর কী কী ক্রিকেট প্ল্যান রয়েছে?

    Jio-তে রয়েছে ₹৪৯৯ এর ক্রিকেট প্ল্যান। যেখানে ৫৬ দিনের জন্য দৈনিক ১.৫GB ডেটা পাবেন গ্রাহক। এই প্ল্যানে এক বছরের ফ্রি Hotstar সাবসক্রিপশন পাওয়া যাবে। এছাড়াও রয়েছে ₹৫৯৮ ও ₹৪০১ এর প্ল্যান। যেখানে অন্যান্য সুবিধার পাশাপাশি Hotstar+Disney-র ফ্রি সাবসক্রিপশন পাওয়া যাবে। ₹৫৯৯, ₹৪৪৮ এর প্ল্যানে এক বছরের জন্য ₹৩৯৯ এর Hotstar পরিষেবা ফ্রি-তে পাওয়া দিচ্ছে Airtel।
  2. এবারের IPL-এ চিয়ার লিডারদের দেখা যাবে?

    প্রতিযোগিতার ইতিহাসে ব্যতিক্রম চলতি বছরের IPL। করোনা আতঙ্কের মধ্যে এবারের IPL-এ কোনও চিয়ার লিডার দেখা যাবে না।
  3. ভারতীয় সময় IPL কখন হবে?

    দুপুরের ম্যাচ ভারতীয় সময় সাড়ে ৩টে এবং সন্ধ্যার ম্যাচ ভারতীয় সময় সাড়ে ৭টায় শুরু হবে। সূচি অনুযায়ী, গ্রুপ পর্যায়ে দুপুরে তিনটি করে ম্যাচ খেলবে KKR, RCB, RR এবং SRH। অন্যদিকে দুটি করে দুপুরের ম্যাচ খেলবে চেন্নাই, মুম্বই, পঞ্জাব এবং দিল্লি।
  4. কোন চ্যানেলে দেখা যাবে IPL?

    স্টার স্পোর্টস ১ ও ৩-এ দেখতে পারবেন IPL-এর সব ম্যাচ।
  5. ২০২০-র IPL মোট কত দিনের টুর্নামেন্ট?

    মোট ৫৩ দিন চলবে চলতি বছরের IPL।
  6. IPL এর ফাইনাল কবে?

    ১০ নভেম্বর IPL এর ফাইনাল।
  7. ২০২০ IPL-এ কলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচ কবে?

    শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স (KKR) প্রথম ম্যাচ খেলতে নামছে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে, ২৩ সেপ্টেম্বর, আবু ধাবিতে।
  8. KKR-এর অধিনায়কের নাম কী?

    গতবারের মতো এবারও কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক থাকছেন দীনেশ কার্তিক।
  9. RCB কি এই বছর IPL জিততে পারবে?

    দেশের হয়ে একের পর এক ক্রিকেট শৃঙ্গ জয় করলেও IPL এর মুকুট অধরা থেকে গেছে বিরাট কোহলির কাছে। ২১ সেপ্টেম্বর সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে IPL অভিযান শুরু করছে বিরাট কোহালির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। বিরাট কোহলির ছোটবেলার কোচ রাজকুমার শর্মার মতে, 'এই বছর খুব ভালো খেলে ট্রফি জেতার প্রবল দাবিদার হয়ে উঠবে RCB দল।'

 

Comments